প্রয়াত নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন জুন মালিয়া
দি নিউজ লায়ন; মেদিনীপুর বিধানসভার ক্ষেত্রের নির্দল প্রার্থী যিনি বিধানসভা নির্বাচনের পর করোনায় আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন , সেই স্বর্গীয় বিশ্বজিৎ মাহাতোর বাড়িতে বুধবার যায় মেদিনীপুর এর বিধায়ক জুন মালিয়া।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাতমোড় গ্রামে তার বাড়িতে গিয়ে তার শিশু সন্তান ও পরিবারবর্গের সাথে দেখা করলেন , সমাবেদনা জানালেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক জুন মালিয়া।
উনার সাথে উপস্থিত ছিলেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ , পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বুলবুল হাজরা , গড়মাল অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি হরমোহন সিং সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ করা যায় যে বিশ্বজিৎ মাহাতো একজন ঝুমুর শিল্পী হিসেবে ও লোক শিল্পী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। কিছুদিন আগে তার স্ত্রী মারা গেছেন। বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।
বিধানসভা নির্বাচনের ভোট গণনার পর তিনি করোনা সংক্রমনে আক্রান্ত হয়ে মারা যায় ।খুব অল্প বয়সে তিনি মারা গেছেন। তার একমাত্র নাবালকপুত্র রয়েছে,রয়েছে দাদা ও বৌদি। তাই এই নাবালক ছেলেকে কিভাবে মানুষ করবে তা নিয়ে তার পরিবারের সকলেই চিন্তিত। পিতৃ-মাতৃহীন ওই নাবালক সন্তানকে মানুষ করার জন্য যাবতীয় সাহায্য করার আশ্বাস দিয়েছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া । যার ফলে খুশি তার পরিবার ও এলাকার বাসিন্দারা।

Post a Comment