পিংলায় বিজেপি ছেড়ে তৃণমূলে প্রায় এক হাজার কর্মী
দি নিউজ লায়ন; শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের পিংলা এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় প্রাঙ্গণে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। ওই যোগদান কর্মসূচিতে পিংলা ব্লকের করকাই, খিরাই সহ বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজারেরও বেশি বিজেপির কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লকের সভাপতি শেখ সবেরতি ও পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লকের সভাপতি শেখ সবেরতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।''
সেই সঙ্গে তৃণমূলকে আরো শক্তিশালী করে তোলার জন্য তাদেরকে কাজ করার আহ্বান জানান । তিনি বলেন অনেকেই ভুল বুঝে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিল তারা তাদের ভুল বুঝতে পেরে যেমন দলে ফিরে আসছেন ,তেমনি পুরনো দিনের বিজেপি কর্মীরা ও দলে দলে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আগামী দিনে পিংলা বিধানসভা এলাকায় বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না বলে তিনি জানান ।তিনি আরো বলেন যে যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় ,মানুষকে ধোঁকা দেয় ,বিপদে মানুষের পাশে দাঁড়ায় নি সেই বিজেপি দলে মানুষ আর থাকতে চায় না। তাই শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করার জন্য বিজেপি দল ছেড়ে বিজেপির কর্মী ও সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।

Post a Comment