নবরূপে সাজচ্ছে জগন্নাথ মন্দির, রথেই দ্বারোদঘাটন, বললেন পর্যটন মন্ত্রী
দি নিউজ লায়ন; ২০১৯ সালে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মাহেশ কে পর্যটন মানচিত্রে তুলে ধরা হবে। সেইমতো কাজ শুরু হয়ে যায় দ্রুত গতিতে। ইতিমধ্যই প্রাচীন মাহেশের জগন্নাথ মন্দিরের সংস্কারের কাজ প্রায় শেষের পথে। মূল মন্দির ছাড়াও নাটমন্দির, ভোগের ঘর, প্রসাদ গ্রহণের ঘর এবং এই মন্দির সংলগ্ন অন্যান্য দেবদেবীদের মন্দির সংস্কার শেষ হয়েছে । শুক্রবার সকালে পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন কর্মকাণ্ড খতিয়ে দেখতে জগন্নাথ মন্দিরে আসেন । গোটা মন্দির চত্ত্বর সরজমিনে দেখে বৈঠক করেন মন্দির কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে।
তিনি জানান,যা দেখা গেলো তাতে এখানকার মূল সংস্কারের কাজ প্রায় ১০০ শতাংশ হয়ে গিয়েছে। বাকি কাজও দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে। তাই আগামী ১২ জুলাই রথযাত্রায় নবরূপে এই ঐতিহাসিক জগন্নাথ মন্দির ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। মন্দির সংলগ্ন টি রোড এর উপর সুদৃশ্য তোরনের কাজও শেষের পথে। এর সঙ্গে সঙ্গে দেড় কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মাসির বাড়ির মন্দির সেটারও সংস্কারের কাজ চলছে ।মাহেশে গঙ্গাতীরে জগন্নাথ ঘাটেও একটি মনোরম পার্কের কাজ প্রায় শেষের পথে। এবং জি টি রোডের দুধারে নানা ধরনের সৌন্দর্যায়নের কাজ দ্রুত শুরু হবে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মত দু'বছরের মধ্যে মাহেশের জগন্নাথ মন্দির সংস্কারের কাজ শেষ করল রাজ্য সরকার। পর্যটন মন্ত্রী এদিন আশা প্রকাশ করেন নতুন রূপে জগন্নাথ মন্দির দেখতে গোটা রাজ্য তো বটেই গোটা দেশ থেকে বহু পর্যটক মাহেশে আসবেন। ফলে মহেশ কে কেন্দ্র করে গোটা হুগলি জেলায় পর্যটনের বিকাশ ঘটবে আগামী দিনে।

Post a Comment