বাজারে আচমকা হাতি চলে আসায় চাঞ্চল্য
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমা পুকুরিয়া বাজারে বৃহস্পতিবার সকালে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি আচমকা চলে আসে। কলমা পুকুরিয়া বাজারে হাতি ঢুকে পড়ায় মুহূর্তের মধ্যে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ছোটাছুটি শুরু করে। হাতি দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় ।সেই সঙ্গে কলমা পুকুরিয়া বাজারের ব্যবসায়ীরা ফোন করে বিষয়টি স্থানীয় বনদপ্তর এর আধিকারিক কে জানায়। খবর পেয়ে কলমা পুকুরিয়া বাজারে আসে বন দফতরের কর্মীরা ।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কলমা পুকুরিয়া বাজার থেকে হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে নিয়ে যায় বন দফতরের কর্মীরা। যেভাবে প্রকাশ্য দিবালোকে বাজারের মধ্যে ঢুকে হাতিটি দাপিয়ে বেড়াছিল তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ।অবশেষে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পড়ায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানো সম্ভব হয়েছে। ওই এলাকায় মাঝেমধ্যে রাতে হাতি আসতো বলে গ্রামবাসীরা জানায় ।
তবে বৃহস্পতিবার সকালে যেভাবে প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় থাকা কলমপুকুরিয়া বাজারে হাতি টি ঢুকে পড়েছিল তাতে যে কোনো ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করেছিলেন এলাকার বাসিন্দারা। তবে হাতিটি ওই এলাকায় দাপিয়ে বেড়ালে ও কোন ক্ষতি করেনি বলে গ্রামবাসীরা জানান।

Post a Comment