দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হলো দক্ষিণেশ্বর মন্দির
দি নিউজ লায়ন; দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হলো দক্ষিণেশ্বর ভবতারিণী মা-এর মন্দির।তবে মুখে মাস্ক আর সঙ্গে স্যানিটাইজার না থাকলে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে দক্ষিণেশ্বর অছি কমিটি।এছাড়াও ফুলবেল পাতা এবং ধুপকাঠি নিয়েও মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।মূলত মা ভবতারিণীর দর্শনের জন্যই মন্দির খোলা হয়েছে।কিন্তু প্রথম দিনে সেভাবে ভক্তগণের দেখা পাওয়া গেল না।তবে আগামীদিনে সমস্ত ধরনের কোভিড বিধি মেনেই ভক্তকুল পুনরায় মা-এর দর্শনে আসবেন বলে বিশ্বাস দক্ষিণেশ্বর অছি কমিটির।

Post a Comment