খেজুরিতে বাজ পড়ে নিহতের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল
দি নিউজ লায়ন; খেজুরিতে বাজ পড়ে নিহতের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল। খেজুরীতে বাজ পড়ে মৃত দ: কলমদানের বাসিন্দা দীপক গিরির বাড়িতে গিয়ে তার হাতে ক্ষতিপূরণ হিসেবে অর্থসাহায্য তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। সুপ্রকাশ গিরি বলেন, সারা ভারতবর্ষে মানবিকতার অন্যতম প্রধান মুখ মমতা।
তা বারবার প্রমাণিত হয়েছে। যারা বাইরে থেকে এসে বাংলা দখলের চেষ্টা করেছিল তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষের বিপদে-আপদে তাদের কোন দিন পাওয়া যাবে না এরা শুধু ভোটের সময় আসে তৃণমূল 365 দিন মানুষের পাশে থাকে যেকোনো প্রয়োজনে যে কোন বিপদে মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে দাঁড়ানো তৃণমূল কর্মীদের প্রধান কাজ। দ: কলমদান গ্রামের বাসিন্দা দীপক গিরির মৃত্যুর খবর পাওয়ার পরেই তিনি তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন ।সেই মত সরকারের পক্ষ থেকে ২লক্ষ টাকা ও দলের থেকে আরো ২ লক্ষ টাকা সেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Post a Comment