অসহায় পরিবার গুলির পাশে মৈত্রী মঞ্চ - The News Lion

অসহায় পরিবার গুলির পাশে মৈত্রী মঞ্চ

 


 দি নিউজ লায়ন;  অসহায় পরিবার গুলির পাশে মৈত্রী মঞ্চ। বুধবার মৈত্রী মঞ্চের উদ্যোগে মেদিনীপুর পৌরসভার ২৪  নম্বর ওয়ার্ডের ইন্দিরা পল্লীতে অসহায় দরিদ্র পরিবারগুলির হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ওই সংগঠনের সদস্য সত্যেন কাপড়ী, সন্দীপ দত্ত, হিমাদ্রী শেখর রায়, সন্দীপ গুড়িয়া বুধবার ইন্দিরাপল্লী তে গিয়ে দরিদ্র পরিবারগুলির হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী ও শিশুদের খাবার তুলে দেন। ওই সংগঠনের পক্ষ থেকে দরিদ্র অসহায় পরিবার গুলির পাশে দাঁড়ানোয় খুশি ওই এলাকার দরিদ্র পরিবারগুলির বাসিন্দারা ।


ওই সংগঠনের পক্ষে সন্দীপ দত্ত বলেন আমরা নিজেদের উদ্যোগে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ  করেছি। আগামী দিনে এভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াবো । বুধবার আলু পেঁয়াজ মশলাপাতি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও শিশু দের খাবার ওই পরিবার গুলির হাতে তুলে দেওয়া হয়েছে । প্রায় দেড়শ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার পর সন্দীপ দত্ত বলেন করোনা পরিস্থিতির জন্য রাজ্য সরকার বিধিনিষেধ জারি করেছে যার ফলে এই পরিবারগুলি কাজ হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন ।তাই এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিজেরাই এই উদ্যোগ গ্রহণ করেছি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.