তৃণমূলের শহর সভাপতিকে মারধর করার অভিযো
দি নিউজ লায়ন; মঙ্গলবার রাতে পুরুলিয়া শহর সভাপতি বিভাসরঞ্জন দাসকে বেধড়ক মারধর ও লুঠপাটের অভিযোগ উঠে পুরুলিয়ার বিধানসভার বিজেপি বিধায়কের ভাই ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পেট্রল পাম্পের কাছে। অভিযোগ, বিভাস বাবু অন্যান্য দিনের মতো বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ৫ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী তাঁর পথ আটকানোর চেষ্টা করে। সেখানেই ছিলেন পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের ভাই প্রদীপ মুখোপাধ্যায় ওরফে বিল্টু। তার নেতৃত্বে ৪০-৫০ জন বিজেপির দুষ্কৃতি এসে শহর সভাপতিকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি সভাপতির সোনার চেন, আংটি, ঘড়ি ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয় বিভাসবাবু। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সদর থানায় পুলিশ। সঙ্গে সঙ্গে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় বিভাস বাবাবুকে। তাঁর মাথায় ১২ টি সেলাই করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিন বিভাসবাবু বলেন, ‘‘তৃণমূল তৃতীয়বার ব্যাপক মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে।
বিজেপি সমর্থকদের সেই ক্ষোভ এসে পড়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর।’’ ওই দিন রাতেই বিজেপির দুষ্কৃতীদের নামে লিখিত অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় রাতেই বেশ কয়েকজন বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় বিজেপি বিধায়কের ভাই প্রদীপ মুখোপাধ্যায় সহ আরও এক বিজেপির দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত হয়েছে বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে।

Post a Comment