অসহায় মানুষের বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিল টিম অভিষেকের সদস্যরা
দি নিউজ লায়ন; গড়বেতা ৩ নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বিলা গ্রামে একই পরিবারে তিনজন সদস্য অসুস্থ থাকার কারণে বাড়ির বাইরে বেরোতে পারছেন না। হাট বাজার ঘাট থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সমস্যায় পড়েছিল ওই পরিবার। অবশেষে টিম অভিষেকের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকা পাঠানো হয় ওই পরিবারের পক্ষ থেকে।
বুধবার বেলা এগারো টা নাগাদ টিম অভিষেকের অন্যতম সদস্য তথা স্থানীয় অঞ্চল যুব তৃণমূলের সভাপতি সাইদুল মন্ডলের উদ্যোগে সেইসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার বাড়িতে হাজির টিম অভিষেকের সদস্যরা।এছাড়া উপস্থিত ছিলেন টিম অভিষেকএর নেতৃত্ব ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল সহ অন্যান্য টিম অভিষেকের সদস্যরা। টিম অভিষেকের এইরকম কর্মকাণ্ডকে যথেষ্ট আপ্লুত হয়েছে ওই পরিবার থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ।

Post a Comment