জামাইষষ্ঠীতে শশুর বাড়ি যাওয়ার পথে পথদুর্ঘটনায় জখম ৪
দি নিউজ লায়ন; জামাইষষ্ঠীতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়লো দুই নাবালক সহ চারজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এর মহিষদাতে। বুধবার বেলা এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই দম্পতি। মহিষদা থেকে কেশপুরের দিকে যাওয়ার সময় রাস্তার মাঝে হঠাৎ একটি গরু চলে আসে মোটর সাইকেলের সামনে, যার ফলে ঘটনাস্থলেই বাইক সমেত ছিটকে পড়ে যায় দুই নাবালক সহ ৪ জনই।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুই নাবালক সহ দম্পতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, ভর্তি করা হয় কেশপুর গ্রামীণ হাসপাতাল। কেশপুর হাসপাতালে থাকাকালীন তাদের অবস্থার অবনতি ঘটায়, পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষার জন্য চিকিৎসা চলছে।

Post a Comment