রামজীবনপুরে তাঁত ও কাঁসা শিল্পের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

রামজীবনপুরে তাঁত ও কাঁসা শিল্পের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়ন; করোনা পরিস্থিতির ফলে বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই ওই এলাকার তৈরি শাড়ি, কাঁসার তৈরি বাসনপত্র কিনতে কেউ আসছে না। যার ফলে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত রামজীবনপুর পৌরসভার  তাঁত ও কাঁসা শিল্পীরা  সহ ওই শিল্প গুলির সাথে যুক্ত অন্যান্যরা।বিষয়টি জানার পর শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের ও  বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। রামজীবনপুর এলাকায় গিয়ে তিনি ওই এলাকার কাঁসা শিল্পীদের সাথে কথা বলেন, তাঁদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন ।এরপর তিনি ওই এলাকার তাঁত শিল্পীদের সাথে কথা বলেন।


 তাঁত শিল্পীরা তাদের অভাব-অভিযোগের কথা মন্ত্রীকে জানান। মন্ত্রী তাদের বলেন রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা কোন চিন্তা করবেন না। আপনাদের যাবতীয় সহযোগিতা করা হবে।এই কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে যা যা প্রয়োজন তার সবকিছুই ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি ওই এলাকার কুটির শিল্পীদের বলেন আপনাদের বিষয়টি আমি  রাজ্য প্রশাসনকে জানাবো এবং দপ্তরের আধিকারিকদের নিয়ে আপনাদের বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই শিল্পের সাথে জড়িত সকলে যাতে ভালোভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য তিনি উদ্যোগী হবেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.