চার হাজার নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিল মা কিচেন থেকে - The News Lion

চার হাজার নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিল মা কিচেন থেকে

 


দি নিউজ লায়ন;   শিলিগুড়ি শহরের চার হাজার নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়া হলো তৃনমূলের মা কিচেন থেকে। প্রতিদিন অত্যন্ত ৩০০ জন দুঃস্থ ও আর্থিকভাবে দূর্বল ব্যক্তিদের খাবার সংস্থান হয় এই মা কিচেনে। গত ১লা জুলাই থেকে ১৪দিন ধরে দার্জিলিং জেলা তৃনমূল ছাত্র পরিষদের তরফে চালু করা মা কিচেন থেকে ৪০০০এরও বেশি মানুষকে খাবার তুলে দিয়েছেন তারা। 


আর রবিবার শহরের বাঘাযতীন পার্কে দুঃস্থদের মাংস ভাত আহার প্রদান করার পাশাপাশি সাফাই কর্মীদের প্রোটিন যুক্ত খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে কোভিডের দুঃসময়ে আর্থিক ভাবে দূর্বল হয়ে পড়া সহনাগরিকদের পাশে দাঁড়ালো দার্জিলিং জেলা তৃনমূল ছাত্র পরিষদ।


 দার্জিলিং জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি নির্নয় রায় জানান  মুখ্যমন্ত্রী মতাদর্শকে পাথেয় করেই কোভিডের দুর্বিষহ সময়তে মানুষের পাশে দাঁড়াতে লকডাউনের সময় থেকে খাবার প্রদান করা হচ্ছে। এদিন নিরন্ন মানুষদের মুখে ভরপেট ভাত মাংস তুলে দেওয়া হয়। একইসঙ্গে শিলিগুড়ি ১৭নাম্বার ওয়ার্ডের ২৮জন সাফাই কর্মী যারা সবসময় শহরকে পরিচ্ছন্ন রাখেন তাদের সুস্বাস্থ্যের জন্য প্রোটিনযুক্ত খাদ্য সামগ্রী হরলিক্স প্রদান করা হয়েছে। এই কর্মসূচিতে শিলিগুড়ি পুরনিগমের পুর প্রশাসক গৌতম দেব ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.