ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে নোংরা আবর্জনা পরিষ্কার করালেন বির বাহা হাঁসদা
দি নিউজ লায়ন; বুধবার ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর রাজের বন দফতরের প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রাম বিধানসভার বিধায়িকা বিরবাহা হাঁসদার নেতৃত্বে সাফাই অভিযান কর্মসূচি করেন প্রতিমন্ত্রীর কোভিড যোদ্ধা কর্মীরা। বিরবাহা হাঁসদা জানান আমি মঙ্গলবার রাতে হাসপাতালে এসে দেখেছিলাম, হাসপাতাল চত্বরের আনাচে কানাচে প্রচুর ময়লা আবর্জনা পড়ে থাকতে, কোভিডের মতো মহামারী পরিস্থিতি তে যাতে অন্য কোনো রোগের সংক্রমণ না ছড়ায় তার জন্য এই সাফাই অভিযান বলে তিনি জানান।
মন্ত্রী বিরবাহা হাঁসদা আরো বলেন যে হাসপাতালে রোগী কে সুস্থ করে তোলার জন্য ভর্তি করা হয়। কিন্তু যারা বাইরে রয়েছেন সেই সব রুগীর পরিবারের সদস্যরা তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের দেখবে কে। তাই তিনি হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের কাছে আবেদন জানান এবং নিদিস্ট নোংরা ফেলার জায়গায় নোংরা ফেলার জন্য সকলকে তিনি অনুরোধ করেন। তাই নিজেই দাঁড়িয়ে থেকেই বুধবার সকাল থেকেই ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের চারিপাশএর এলাকা থেকে নোংরা আবর্জনা গুলি তিনি তার কোভিড যোদ্ধাদের নিয়ে পরিষ্কার করায়। তার এই উদ্যোগে খুশি হাসপাতালে আসা সর্বস্তরের মানুষ জন।

Post a Comment