হাসপাতালের গেটে চিকিৎসাধীন রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন; বুধবার ভোরে ঘাটাল করোনা হাসপাতালের গেটে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পায় চিকিৎসাধীন অন্যান্য রোগীর আত্মীয় স্বজনেরা। বিষয়টি জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ কে।ঘাটাল করোনা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ঘাটাল থানায় ফোন করে জানায় ।খবর পেয়ে বুধবার সকালে ঘাটাল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় ।মৃত ব্যক্তির নাম শিবরাম ঘোষ ,তার বয়স ৪৫ বছর। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার পালংপুর গ্রামে।
উল্লেখ করা যায় যে শিবরাম ঘোষ করোনা সংক্রমণে আক্রান্ত হয় ।তার পরিবারের লোকেরা তাকে ঘাটাল করোনা হাসপাতালে ভর্তি করে। গত তিনদিন আগে তিনি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ।কিন্তু শ্বাসকষ্ট থাকায় তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি । শিবরাম ঘোষের মৃত্যু সংবাদ পেয়ে তার পরিবারের লোকেরা ঘাটাল করোনা হাসপাতালে যায় এবং কান্নায় ভেঙ্গে পড়েন। ঘাটাল করোনা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঘাটাল থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল করোনা হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment