সাকরাইলে প্রথম ভ্রাম্যমান কোভিড টেষ্ট ভ্যান চালু করার পরিকল্পনা - The News Lion

সাকরাইলে প্রথম ভ্রাম্যমান কোভিড টেষ্ট ভ্যান চালু করার পরিকল্পনা

 


দি নিউজ লায়ন;    ঝাড়গ্রামের সাকরাইল ব্লকে প্রথম ভ্রাম্যমান কোভিড টেষ্ট ভ্যান চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখনো সাকরাইল ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশী। কিন্তু টেষ্ট করতে হাসপাতালে অাসছেন না অনেকেই। তাই এবার তাদের দুয়ারে পৌছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোগী কল্যান সমিতি। বুধবার সাঁকরাইল ব্লক এর ভাঙাগড় হাসপাতালে ভিজিটে গিয়ে এই সিদ্ধান্তের কথা কমিটি কে জানান গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত। করোনা সময়ে সরকারের নির্দেশ সঠিক ভাবে হাসপাতাল গুলি পালন করছে কিনা?  


অথবা মানুষের স্বাস্থ্য ব্যাবস্থা নিয়ে কোনো অভিযোগ অাছে কিনা জানতে পর পর তার বিধান সভা এলাকায় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র গুলিতে পরিদর্শনে যাচ্ছেন তিনি। নিজে দীর্ঘ দিন বিএমওএইচ থাকার দরুন যেখানে যা খামতি চোখে পড়ছে সেই অনুযায়ী তিনি পরামর্শ দিচ্ছেন। তার বক্তব্য কোনোমূল্যে চিকিৎসা পরিষেবায় ফাঁক থাকা চলবে না। মূখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী প্রতিটা মানুষের কোভিড টিকা থেকে শুরু করে স্ব্যস্থ্য ব্যাবস্থার সমস্ত টাই নিশ্চিত করতে হবে। সেই অনুযায়ী বুধবার ভাঙাগড় হাসপাতালে রোগীকল্যান সমিতির সাথে মিটিং করে হাসপাতালের খামতি গুলো অবিলম্বে পুরনএর তিনি নির্দেশ দেন। সিদ্ধান্তঃ বাড়িতে পৌছে কোভিড টেষ্ট করার।ডাক্তার বিধায়কের হঠাৎ করে এই ভিজিট, এবং গোটা হাসপাতাল ঘুরে দেখায় খুশি রোগীর পরিবারের লোকজন। এতে পরিষেবা অারো ভালো হবে বলে মনে করছেন তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.