বাঁশতলা গ্রামের যোগাযোগের রাস্তার বেহাল অবস্থা, আশ্বাস দিলেও কোনও কাজ হয়নি
দি নিউজ লায়ন; কালিয়াচক ৩ নম্বর ব্লকের শাহবাজপুর অঞ্চলের বাঁশতলা গ্রামের যোগাযোগের রাস্তা টি বেহাল থাকায় দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়তে হচ্ছে হাজার হাজার মানুষকে I সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমছে জল কাদা I ভারী বর্ষণে পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয়ে উঠছে যে ওই রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করছেন ওই এলাকার মানুষ জনেরা I
প্রধান রাস্তাটি পাকা কারার আশ্বাস দিলেও বাশতলা- শাহবাজপুর রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সমস্যায় পড়েছে কয়েক হাজার মানুষ। এই রাস্তা ধরেই প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন। এলাকায় রয়েছে ,মন্দির ,মসজিদ, সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ওই সমস্ত জায়গায় যেতে হলে জল জমা ভাঙ্গা রাস্তা দিয়ে যেতে হয়। তাই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছিলেন স্থানীয়রা I জনপ্রতিনিধিদের উপর বিশেষ করে স্থানীয় পঞ্চায়েত প্রধানের উপর ক্ষোভ উগরে দিয়েছেন পথচলতি মানুষ I
রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকার টোটো চালকদের একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়েই ওই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে হয়। তাদের দাবি, খুব ভয়ের মধ্যে দিয়ে রাস্তায় চলাচল করতে হয়। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। হতে পারে প্রাণহানি। তাই সাধারণ মানুষের কথা ভেবে আমরা দ্রুত রাস্তাটি তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছি।

Post a Comment