রাস্তায় ধ্বস নেমে উল্টে গেল মাল বোঝাই গাড়ি - The News Lion

রাস্তায় ধ্বস নেমে উল্টে গেল মাল বোঝাই গাড়ি

 


দি নিউজ লায়ন;    অতিবৃষ্টির জেরে ধ্বস,গর্তে গিয়ে পড়ল মাল বোঝাই গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ড্রাইভার ও খালাসী। সোমবার থেকে মালদা জেলায় শুরু হয়েছে লাগাতার বৃষ্টি।আর এই বৃষ্টির জেরে রাস্তায় ধ্বস নেমে উল্টে গেল একটি মাল বোঝাই গাড়ি।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে।


স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর থেকে সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মুকুন্দপুর যাওয়ার রাস্তায় একটি নির্মীয়মান কালভার্টের পাশে অতি বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে গিয়েছিল।বিকেলের দিকে এই রাস্তা দিয়ে একটি মাল বোঝাই গাড়ি হরিশ্চন্দ্রপুর দিক থেকে মুকুন্দপুর এর দিকে যাচ্ছিল।কালভার্টের কাছে আসতেই বৃষ্টির জেরে আলগা হয়ে যাওয়া মাটিতে গাড়ির চাকাটি বসে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নির্মীয়মান কালভার্টের প্রায় ১০ফিট নিচে থাকা গর্তে পড়ে যায়। গাড়িতে ড্রাইভার এবং খালাসী ছিল। প্রাণে বাঁচতে তারা দুজনেই গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েন।


প্রত্যক্ষদর্শীরা জানান ওই কালভার্টের কাছে প্রতিদিনই প্রায় মাটি সরে গিয়ে বাসিন্দারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। মঙ্গলবার এই গাড়িটি কালভার্টের উপর দিয়ে আসতে গিয়ে কালভার্টের পাশে থাকা ঝুরঝুরে মাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এবং নিচের গর্তে পড়ে যায়।যদিও ড্রাইভার খালাসী কেউ হতাহত হয়নি বলে খবর।


ওই গাড়ির ড্রাইভার সোবেরতু জানান 'আমি মাল নিয়ে হরিশ্চন্দ্রপুর থেকে মুকুন্দপুর যাচ্ছিলাম।কিন্তু এই কালভার্টের কাছে এসে গাড়ির একদিকে চাকা মাটিতে বসে যায় তারপরই ভিজে মাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ১০ ফিট নিচের গর্তে পড়ে যায়। আমরা গাড়ী থেকে লাভ দিয়ে বের হয়ে নিজেদের প্রাণ বাঁচাই।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.