পেট্রোল ও ডিজেল এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাস মালিকদের অবস্থান বিক্ষোভ
দি নিউজ লায়ন; বারাসাত 1 নম্বর ব্লকের অন্তর্গত পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের আল গড়িয়া মোড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে খিলকাপুর যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। পাশাপাশি বাস মালিকেরাও এই অবস্থান বিক্ষোভে সামিল হোন। বুধবার সকালে প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে।
মুখ্যমন্ত্রী বাস পরিষেবা চালু করার ঘোষণা পর যথেষ্ট চিন্তায় রয়েছে বাস মালিকরা। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে কিভাবে তারা লাভের মুখ দেখবে তা নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে নিম্ন মধ্যবিত্ত মানুষের হেঁসেলে প্রভাব ফেলছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কেন, তার জবাব চেয়ে 34 নম্বর জাতীয় সড়কের ধারে আল গড়িয়া মোড়ে করোনা বিধি মেনে খিলকাপুর যুব তৃণমূল কংগ্রেস ও বাস মালিকদের অবস্থান-বিক্ষোভ।তেলের দাম না কমলে বাস মালিকরা বাস চালাতে পারবে না এমনটাই দাবি নিয়ে অবস্থান-বিক্ষোভ বাস মালিকরা
Post a Comment