তৃণমূলর উদ্যোগে অসহায় মানুষদের হাতে সবজি বিতরণ - The News Lion

তৃণমূলর উদ্যোগে অসহায় মানুষদের হাতে সবজি বিতরণ

 


দি নিউজ লায়ন; করোনা অসহায় মানুষদের ঝাড়গ্রাম শহরের স্টেডিয়াম সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শনিবার বিনামূল্যে সবজি বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো, তৃণমূল কংগ্রেসের নেতা  নান্টু লাল দাস, ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দেবজিত মান্না আরো অনেকে।


শনিবার প্রায় ৫০০ জন দরিদ্র পরিবারের হাতে বিনামূল্যে বিভিন্ন সবজি তুলে দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলার কো-অর্ডিনেটর অজিত মাহাতো বলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই সময় অসহায় মানুষের পাশে রয়েছে । করোনা আক্রান্ত পরিবারগুলির  বাড়িতে যেমন খাওয়ার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে । তেমনি দরিদ্র মানুষের পাশে থেকে তাদের হাতে সবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় জীবানু নষ্ট করার জন্য স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.