মরা মহানন্দা নদী সংলগ্ন এলাকায় জবর দখল উচ্ছেদ এবং জঞ্জালমুক্ত করতে অভিযান চালালো প্রশাসন - The News Lion

মরা মহানন্দা নদী সংলগ্ন এলাকায় জবর দখল উচ্ছেদ এবং জঞ্জালমুক্ত করতে অভিযান চালালো প্রশাসন

  


দি নিউজ লায়ন;  জবর দখলের জন্য চাচোলের মরা মহানন্দা নদী নালায় পরিণত হয়েছে, এমনই অভিযোগ করেছিল মহাকুমার অধিকাংশ বাসিন্দারা।  আর তারপরেই সেই মরা মহানন্দা নদী সংলগ্ন এলাকায় জবর দখল উচ্ছেদ এবং জঞ্জালমুক্ত করতে অভিযান চালালো প্রশাসন। রবিবার বৃষ্টির মধ্যেও মহকুমা প্রশাসক এবং স্থানীয় বিধায়কের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 


চাচোল পুলিশের সহযোগিতা নিয়ে জবরদখল কারীদের মহানন্দা নদী সংলগ্ন এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় মহকুমা প্রশাসন। এদিন চাচোলের মরা মহানন্দা নদী সংস্কার করার সময় বেশ কিছু জায়গায় বাসিন্দাদের থেকে বাঁধা পেতে হয় প্রশাসনকে। পরে পুলিশি হস্তক্ষেপে পূনরায় আবার খনন কাজ শুরু হয়। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে চাঁচল শহরের  মূল নিকাশি ব্যাবস্থা মরা মহানন্দা নদীর ওপর বেআইনি ভাবে জবর দখল ও সংস্কারের দাবি নিয়ে সরব হয়েছিলন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেষ পান্ডে ও জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম।


 তারা পৃথক পৃথক ভাবে সর্বস্তরের আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন চাঁচল শহরের নেতাজী মোড়ে মরা মহানন্দা নদীর উপর কালভাট থেকে খনন কার্য শুরু হয় যা একাধিক এলাকায় যে সব জায়গায় নদী নোংড়া আবর্জনার ফলে নিকাশি ব্যাবস্থা ভেঙে পড়েছিল সে সকল নোংড়া আবর্জনা পরিষ্কার করে মরা মহানন্দা নদী কে মূল পথে ফিরিয়ে আনতে বৃষ্টিকে উপেক্ষা করেই ময়দানের নামেন চাঁচল মহকুমা শাসক সঞ্জয় পাল, চাঁচল বিডিও সমীরণ ভট্টাচার্য্য। পাশাপাশি এদিন নদী সংস্কারের সামিল হন চাঁচলের তৃণমূলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তবে এদিন চাঁচলের মূল নিকাশি ব্যাবস্থা মরা মহানন্দা নদীর সংস্কারের খুশি শহরবাসি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.