সাধারণ মানুষের হাতে অর্থ এবং কাজের যোগান দিতে জোরকদমে চলছে ১০০ দিন প্রকল্পের কাজ - The News Lion

সাধারণ মানুষের হাতে অর্থ এবং কাজের যোগান দিতে জোরকদমে চলছে ১০০ দিন প্রকল্পের কাজ

 


দি নিউজ লায়ন;  গত বছরের ন্যায় রাজ্য সরকারের বিধিনিষেধের ফলে এবছরও কর্মহীন হয়ে পড়েছেন প্রচুর শ্রমজীবী মানুষ। বেসরকারি জায়গায় কাজের সুযোগ প্রায় নষ্ট হয়েছে মাসখানেক ধরে। এই পরিস্থিতিতে রুটি রুজি হীন হয়ে ঘরে বসে সংসার চালানো একপ্রকার দুষ্কর হয়ে উঠেছে দিন আনা দিন খাওয়া মানুষের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের হাতে অর্থ এবং কাজের যোগান দিতে উদ্যোগী হয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক প্রশাসন।


 ব্লক প্রশাসনের তরফ থেকে জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে কাজ। যার ফলে মানুষের হাতে আসছে নগদ অর্থ। সাঁকরাইল ব্লকের কুলটিকরী ৯ নম্বর অঞ্চলের বাঘুয়াশোল গ্রামে দেখা গেল প্রশাসনের তরফ থেকে চলছে একশো দিনের প্রকল্পের  মাধ্যমে জমি সমতলীকরণের কাজ। হাতের কাছে সরকারি প্রকল্পে কাজের সুযোগ পেয়ে খুশি কুলটিকরী এলাকার মানুষজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.