দুর্নীতি সহ নানা অভিযোগে ভাজপা পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল
দি নিউজ লায়ন; দুর্নীতি সহ নানা অভিযোগে ভাজপা পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল সদস্যরা। তৃণমূলের দাবি পঞ্চায়েত দখল করবে তারা। অনাস্থার ফলে এবার তৃণমূলের প্রধান হতে চলেছে পুরুলিয়ার বরাবাজারের বানজোড়া গ্রাম পঞ্চায়েতে।পুরুলিয়ার বরাবাজার ব্লকের বানজোড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান বালিকা ওরাং -এর বিরুদ্ধে অনাস্থার জন্য আবেদন জানিয়েছেন পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। আগামী ২ রা জুলাই সেই অনাস্থার আবেদনের ভিক্তিতে বৈঠক ডেকেছে পুরুলিয়ার বরাবাজার ব্লক প্রশাসন।
ব্লকের বিডিও মাসুদ রাইহান বলেন, “ ওই অনাস্থার আবেদনের প্রেক্ষিতে আগামী ২ জুলাই গ্রাম পঞ্চায়েতে বৈঠক ডাকা হয়েছে l সেখানে ব্লক প্রশাসনের তরফে প্রতিনিধি দল উপস্থিত থাকবেন।”এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আসনটি তফসিলি উপজাতি মহিলার জন্য সংরক্ষিত রয়েছে। তৃণমূলের সদস্যদের মধ্যে অবশ্য উপজাতি মহিলাও রয়েছেনl জেলা তৃণমূল সূত্রে জানাগিয়েছে, পুরুলিয়ার বরাবাজার ব্লকের বানজোড়া গ্রাম পঞ্চায়েতে মোট ১২টি আসন। পঞ্চায়েত নির্বাচনের তৃণমূল কংগ্রেস পায় পাঁচটি আসন।
বিজেপি পায় চারটি আসন। নির্দল পায় একটি আসন ও সিপিএম পায় দুটি আসন। তবে কয়েক দিন আগে সিপিএমের একজন ও নির্দল সদস্য তৃণমূলে যোগদান করেছে বলে দাবি করেছেন ব্লক তৃণমূলের সভাপতি লম্বোদর মাহাতো। যোগদানের পর পঞ্চায়েতের সাত সদস্য মিলে বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য বিভূতি মাহাতো বলেন, প্রধান স্থানীয় কিছু ঠিকাদারকে নিয়ে নিজের মতো কাজ করেন। বাকী পঞ্চায়েত সদস্যদের এলাকার কোন কাজ হয়ন। আমরা সংসদ থেকে জয়ী হয়ে এসেছি। কিন্তু নিজের এলাকায় কোন কাজ করতে পারছি না। তাই সাত সদস্য মিলে অনাস্থার জন্য আমরা আবেদন জানিয়েছি। আমরা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এবার তৃণমূলের প্রধান গঠন করবো।

Post a Comment