গাছের মৃত্যুর কারণ জানতে থানার দারস্থ প্রধান শিক্ষক - The News Lion

গাছের মৃত্যুর কারণ জানতে থানার দারস্থ প্রধান শিক্ষক

 


দি নিউজ লায়ন;    গাছের মৃত্যুর কারণ জানতে  বর্ধমান শহরের নামী স্কুলের প্রধান শিক্ষক থানার দ্বারস্থ হলেন। কিন্তু কি কারণে গাছের রহস্যজনক মৃত্যু হচ্ছে তা জানতেই তিনি তদন্তের দাবি করেছেন। বর্ধমানের অন্যতম পুরনো বড় স্কুল মিউনিসিপ্যাল স্কুল। এই স্কুলের রয়েছে একটি বহু পুরনো শিরিষ গাছ। হঠাৎই শিক্ষকও অন্যান্যরা খেয়াল করেন গাছটি মরে গেছে। স্কুলের প্রাথমিক বিভাগের প্রধানশিক্ষক বিশ্বজিৎ পালের দাবি গাছটির মরে যাওয়াটা তার রহস্যজনক মনে হয়েছে। তাঁর মতে, এর আগেও অনেক গাছ এভাবে মারা গেছে বলে শুনেছেন।


 গাছ আমাদের প্রাণ বাঁচায়। তাই তিনি চান, এই গাছটির মৃত্যু স্বাভাবিক কী না তার তদন্ত হোক।সে জন্যই থানায় অভিযোগ করে তিনি এর বিহিত চেয়েছেন। 'গাছ মাষ্টার' নামে খ্যাত শিক্ষক অরুপ চৌধুরীও দাবী করেন যদি গাছটিকে 'খুন' করা হয়ে থাকে তার বিচার হোক। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি অভিযোগ জমা পড়েছে। ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গাছটি কিভাবে মারা গেল তা জানতে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে গাছটি নষ্ট করে থাকে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন‌।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.