বুধবার ডোমজুড়ে রাজীবের বিরোধিতায় পোস্টার
দি নিউজ লায়ন; মঙ্গলবার বিজেপির বৈঠকে উপস্থিত না থাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় তাহলে কি আবার তৃণমূলে ফিরতে চলেছে। যদিও বুধবার সকাল থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল ডোমজুড়ের শলপ এলাকায়। মীরজাফর গদ্দারদের ডোমজুড়ে কোন জায়গা নেই লেখা পোস্টার পড়ল শলপ বাজারের একাধিক এলাকায়। আর এই পোস্টারকে নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ডোমজুড়ে।
দি নিউজ লায়ন; বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বন মন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনকি নির্বাচনের আগে তিনি দলকে জানিয়েছিলেন যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ডোমজুড় কেন্দ্র থেকেই লড়বেন। সেইমত বিধানসভা নির্বাচনে ডোমজুড় কেন্দ্র থেকে লড়াই করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় যদিও তৃণমূল প্রার্থী কল্যান ঘোষের কাছে পরাজিত হন।
আর এরপর থেকেই দলের সাথে রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব তৈরি হতে থাকে। সূত্রের খবর দলের স্বমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ব্যাক্তিগত আক্রমনের বিরোধিতা করেন তিনি। শুধু তাই নয় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিকে তিনি সমর্থন করেননি। এদিকে মঙ্গলবার বিজেপির পযালোচনা বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট রাজীবের সঙ্গে বিজেপির দূরত্বে শিলমোহর লাগিয়ে দেয়। আর তারপর থেকেই রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। যদিও সেই সিদ্ধান্তের আগেই বুধবার ডোমজুড়ে পোস্টার পড়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরী হয়েছে।
এদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং তৃণমূলে ফেরা সম্পর্কে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান যারা যুদ্ধের সময় দলকে বিপদে ফেলে চলে যায় তাদেরকে গদ্দার বলে আখ্যা দেওয়া হয়। আর তৃণমূল কংগ্রেসে গাদ্দারদের কোন জায়গা নেই। তিনি বলেন দুর্জনের ছলের অভাব হয় না। ও একজন ভালো অভিনেতা। উৎপল দত্ত বেঁচে থাকলে ওর অভিনয় দেখে লজ্জা পেতেন।

Post a Comment