প্রয়াত কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায়
দি নিউজ লায়ন; প্রয়াত কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টির সভাপতি অতুল রায়। বেশ কিছুদিন আগে গত ২২শে মে তার শরীরে মারন ভাইরাস বাস বাধে। এরপর থেকেই শিলিগুড়ি মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। উত্তরবঙ্গের কামতাপুর আন্দোলনের কান্ডারি ছিলেন অতুল বাবু। দীর্ঘ সময় ধরে তিনি উত্তরবঙ্গের মাটির মানুষের জন্য কাজ করে গিয়েছেন। তিনি কামতপুরি ভাষা একাডেমিক ভাইস চেয়ারম্যান পদে আসীন ছিলেন। বুধবার ওই বেসরকারি হাসপাতালে গুরুতর কোভিডে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন শিলিগুড়ি পুরনিগমের পুর প্রশাসক গৌতম দেব ও দলীয় নেতৃত্বরা হাসপাতালে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানায়। অতুল রায়ের মৃত্যুতে নিজ টুইটার হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বেসরকারি হাসপাতালের তরফে চিকিৎসক জানান ২-৩দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার সকাল থেকে প্রচন্ড অক্সিজেনের অভাব হওয়ায় তাকে হাই ভেন্টিলেশনে রাখা হয় সঙ্গে হাই ভেসোপ্রেসার দেওয়া হয়। তবে তার ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা ছিল। করোনার উপসর্গ থাকার সময়তেই তিনি ভ্যাকসিনও নিয়েছিলেন। তার কয়েকদিন পরে ২৪শে মে শ্বাসকষ্টের সমস্যা সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
আরটিপিসিআর টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। তার ফুসফুসের ৭০% কোভিডে আক্রান্ত হয়ে গিয়েছিল। প্রথমে বাইপ্যাপ দেওয়া হয়। মাঝে চিকিৎসা চলাকালীন সেপটিসেমিয়াও আক্রমণ হানে। অক্সিজেন ঘাটতি কম হলেও তাকে ভেন্টিলেশনে রেখে সিআরআরটি ডায়ালোসিস করতে হয়। দু তিন ধরে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। এরপর এদিন দুপুর ১.৩০এ মৃত্যু হয় তার।

Post a Comment