কাজ হারানো মানুষের পাশে দাঁড়ালো মেদিনীপুরের মির্জা বাজারের যাদব গোপ সমিতি - The News Lion

কাজ হারানো মানুষের পাশে দাঁড়ালো মেদিনীপুরের মির্জা বাজারের যাদব গোপ সমিতি

 


দি নিউজ লায়ন;  করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজ হারিয়েছেন বহু মানুষ। আর এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়ালো মেদিনীপুরের মির্জাবাজারের যাদব গোপ সমিতি । বুধবার মেদিনীপুর শহরের মির্জা বাজার এলাকার প্রায় একশ জন মানুষের হাতে চাল , ডাল , আটা , বিস্কুট , সোয়াবিন , সর্ষের তেল , মুড়ির প্যাকেট তুলে দেওয়া হয়। এসব তুলে দেন যাদব গোপ সমিতির সম্পাদক আলোক দাস , কর্মকর্তা টুলা দাস , উষাপতি দাস। 


যাদব গোপ সমিতির সম্পাদক আলোক দাস বলেন করোনা পরিস্থিতির জন্য বহু মানুষ কাজ হারিয়ে অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাই সমিতির পক্ষ থেকে ওইসব অসহায় মানুষদের পাশে থাকার জন্য কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আগামী দিনেও তারা অসহায় মানুষের পাশে থাকবেন বলে তিনি জানান।তিনি বলেন করোনার দ্বিতীয় ঢেউ এ কাজ হারিয়ে বহু মানুষ বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাই প্রতিটি মানুষের উচিত এই অসহায় পরিবার গুলির পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.