পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে অসহায় ছেলের পাশে দাঁড়ালো টিম অভিষেক
দি নিউজ লায়ন; পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে অসহায় ছেলের পাশে দাঁড়ালো টিম অভিষেক। গত ১০ দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ওড়গঞ্জ গ্রামের বাসিন্দা রবীন্দ্র আহির এর শারীরিক সমস্যার কারণে মৃত্যু হয়,কিন্তু বাবার মৃত্যুতে আর্থিক সংকটের কারণে কার্যত ভেঙে পড়েছিলেন ছেলে শ্যামল আহির। আর্থিক সংকটের কারণে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করতে কার্যত দিশেহারা পরিস্থিতি তৈরি হয়েছিল ছেলের। বিষয় টি জানতে পেরেএই পরিস্থিতিতে অসহায় ছেলের পাশে এসে দাঁড়াল টিম অভিষেক।
বুধবার বিকেলে টিম অভিষেকের সমস্ত সদস্যরা মিলে তার বাড়িতে যায় এবং তাকে আর্থিকভাবে সহযোগিতা করে। পাশাপাশি তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় টিম অভিষেকের পক্ষ থেকে।টিম অভিষেকের এইরকম সহানুভুতি দেখে খুশি ওই পরিবার ও স্থানীয় মানুষজন। টিম অভিষেকের অন্যতম সদস্য তথা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল বলেন সাধারণ মানুষের পাশে থাকার জন্য রাজ্য যুব তৃনমূলের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারেই পথ চলা শুরু করেছে টিম অভিষেক,আমরা সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছি।

Post a Comment