অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেসমিট - The News Lion

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেসমিট


দি নিউজ লায়ন; বুধবার নদী পথে ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে রামগঙ্গা জেটিঘাটে নামে অভিষেক ব্যান্নার্জী।এরপর তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন।সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন ইয়াসের ফলে মুখ্যমন্ত্রী নিজেই সাগরে এসেছেন।প্রশাসনিক বৈঠক করেছেন।ইতিমধ্যে এক হাজার কোটি টাকা সহায়তায় ঘোষণা করেছেন।যেভাবে রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে এ নজির বিহীন।আমি ২০ কিলোমিটার পরিদর্শন করলাম।সুন্দরবনের নদী বাঁধ চির স্থায়ী প্রতিকার হওয়া দরকার।মুখ্যমন্ত্রী বলেছেন। বাঁধ চিরস্থায়ী প্রতিকার এবার করতে পারবো।সাংসদ অভিষেক ব্যান্নার্জী আলাপন বন্দ্যোপাধ্যায়ের শোকজ বিষয়ে বলেন আমার বলার কিছু নেই।এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেছেন।


এটা কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যাপার।তবে ডিজওটার ম্যানেজমেন্টর অজুহাত দেখিয়ে যারা শোকজ করেছে,তারা তো আগে দায়ী।ডিজওটার ম্যানেজমেন্টর প্রথম দায়ী করা উচিত নির্বাচন কমিশনকে,রাজনৈতিক দল গুলিকে।যারা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে আট দফায় নির্বাচন করে এক একদিনে একশো দেড়শো করে শহর রাজ্যবাসী যাদের কে মৃত্যু বরণ করতে হয়েছে,যাদের অপদার্থতার কারণে তারাই তো প্রথম দায়ী।আমিতো মনে করি প্রথম ভারতের প্রত্যেকটা নির্বাচন আধিকারিক যারা দায়িত্বে ছিলেন,তাদের বিরুদ্ধে ডিজওটার ম্যানেজমেন্ট লাগু করা উচিত।যেকটা রাজনৈতিক দল এমনকি আমাদের দল বিধিভঙ্গ করছে লাগু করা উচিত ডিজওটার ম্যানেজমেন্ট আমি মনে করি।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের আধিকারিক,রাজনৈতিক দল গুলির বিরুদ্ধে লাগু হওয়া উচিত ডিজওটার ম্যানেজমেন্ট।


যারা ২২ তারিখ ২৪ তারিখ অবধি যখন ভারতে দৈনিক ৪ লাখ সাড়ে ৪ লাখ কেস হচ্ছে আর বহিরাগতরা এসে মধ্যপ্রদেশ দিল্লির নেতারা ৫০ হাজার লোক নিয়ে রোড শো করছে,তাহলে তাদের বিরুদ্ধে ডিজওটার ম্যানেজমেন্ট লাগু হবে না কেন।কেন্দ্র সরকার যদি নিরপেক্ষ হয় তাহলে আপনি আমাকে চিঠি দিন।ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী কে চিঠি দিন।কেউ তো বারণ করছে না।হওয়া উচিত।কিন্তু যে আজকে মানুষের জন্য কাজ করছে এবং এমন একটা সময় যেখানে বাংলা উভয়ে আমি বলবো সংকটের সম্মুখীন, একদিকে কোভিড পরিস্থিতি আর একদিকে যশের মত ভয়ানক ঘূর্ণিঝড়।আর এই সময়ে যেখানে যার নেতৃত্বে কোভিড টাস্টফোর্স গুলি কাজ করছে,যার নেতৃত্বে এই সাইক্লোন টাস্টফোর্স কাজ করছে তাকে দিল্লীতে অ্যাটাচ করে দেওয়া,তাকে ডিজওটার ম্যানেজমেন্টর অজুহাত দেখিয়ে শোকজ করা।আরে আপনারা  নিজেদের মুখটা আনায় দেখুন।আজকে এই নির্বাচন কমিশনের চুড়ান্ত ব্যর্থতার জন্য কত লোক মারা গেছেন।কেন বাংলায় আট দফায় নির্বাচন হবে।আজকে বাংলায় যে দ্বিতীয় ঢেউ ভারতবর্ষ জুড়ে,এই যে চালু করলো, এ তো নির্বাচন কমিশনের ব্যর্থতা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.