বৈদ্যুতিক শক খেয়ে মৃত দুই বিদ্যুৎ দফতরের ঠিকা কর্মী - The News Lion

বৈদ্যুতিক শক খেয়ে মৃত দুই বিদ্যুৎ দফতরের ঠিকা কর্মী

 


দি নিউজ লায়ন;   বৈদ্যুতিক শক খেয়ে মৃত দুই বিদ্যুৎ দফতরের ঠিকা কর্মী। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়  এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃতদের নাম নাম নিতাই ভক্তা ,তার বয়স ৩৭ বছর ও অজয় বর্মন ,তার বয়স ৪৫ বছর।নিতাই ভক্তার বাড়ী সবং ব্লকের ৫ নং সারতা অঞ্চলের সারতা গ্রামে। ও অজয় বর্মনের বাড়ী সবং ব্লকের ১৩ নং বিস্নুপুর অঞ্চলের দাসপুর গ্রামে। 


সবং ব্লকের বিষ্ণুপুর অঞ্চলে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করার সময়ই বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই দুইজন উপর থেকে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান । খবর পেয়ে ঘটনাস্থলে যায় সবং থানার পুলিশ।পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে  সবং থানার পুলিশ ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.