তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪ - The News Lion

তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪

  


দি নিউজ লায়ন;   তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মী।  বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ এিপাঠী জানিয়েছেন , ধৃত চার বিজেপি কর্মীর নাম, শ্যামল বাগদি , ময়দা বাগদি, শেখ ইসমাইল, মৃণাল সূত্রধর, এদের আগামীকাল দুবরাজপুর আদালতে তোলা হবে । নির্বাচনের ফল ঘোষণার পর গত ৭ ই মে , বীরভূমের খয়রাশোল থানার মুক্তিনগর গ্রামে বিজেপি কর্মীদের হামলায় মৃত্যু হয় এক তৃণমূল কর্মী কান্ত বাউরির।


 তৃণমূল কর্মীদের অভিযোগ ছিল , রাতে বাড়ি ফেরার সময় কান্ত বাউরী কে ঘিরে ধরে বিজেপি কর্মীরা , তারপর চলে ব্যাপক মারধর। ঘটনাস্থলেই মৃত্যু হয় কার। খুনের ঘটনায় খয়রাশোল থানায় প্রায় 25 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানায় মৃত তৃণমূল কর্মীর পরিবার। ইতিমধ্যে পুলিশ খবর পায় খুনের সাথে জড়িত চারজন আত্মগোপন করে আছে সিউড়ী থানা এলাকায়। বুধবার তাদের কে গ্রেপতার করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.