সেইলের ইস্কো কারখানায় দুর্ঘটনায় মৃত দুই শ্রমিক
দি নিউজ লায়ন; সেইলের ইস্কো কারখানায় দুর্ঘটনায় মৃত দুই শ্রমিক। তাদের নাম সুমন বিশ্বাস(৪০) এবং বাবন সরকার(৩৭)। মঙ্গলবার দুপুরে সিফটে কাজ করার সময় কোকোভ্যানের ১১ নম্বর ব্যাটারি থেকে তীব্র বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং তখনই ব্যাটারির চেম্বারব থাকা এক শ্রমিকের মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গেলে আরও এক শ্রমিক ব্যাটারির বিষাক্ত গ্যাসে মারা যায়। সুমন বিশ্বাসের বাড়ি বার্নপুরের বিধান পল্লী এলাকায় এবং বাবন সরকারের বাড়ি হিরাপুর এর আমবাগান এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে আজ ১১ নম্বর ব্যাটারির আবর্জনা পরিষ্কার করার কাজ চলছিল এবং সেই সময় ব্যাটারি চেম্বারে ছিলেন সুমন বিশ্বাস। আচমকা সুমন বিশ্বাস সেখানে অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখতে পেয়ে বাবন সরকার নামে আরেক শ্রমিক সুমন বিশ্বাসকে উদ্ধার করতে নামেন। তখন তিনি ও অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক তদন্তে জানা গেছে ব্যাটারির বিষাক্ত নাইট্রোজেন গ্যাসের কবলে পড়ে এই দুজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ দুটি বার্নপুর হাসপাতালে নিয়ে আসা হলে শ্রমিকরা সেখানে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরাও সেখানে চলে আসে।এরপর ইস্কো কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ চলে। শ্রমিক ইউনিয়নের নেতারা দাবি করেন দুই শ্রমিকের পরিবারের লোকজনকে স্থায়ী চাকরি দিতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ দিতে হবে।

Post a Comment