বোলপুর পুরসভার মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বভারতীর প্রাক্তনঅধ্যাপিকা
দি নিউজ লায়ন; বোলপুর পৌরসভা পৌর প্রশাসক হিসেবে মাএ কয়েকদিন আগেই দায়িত্ব নিয়েছেন পর্ণা ঘোষ , বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুর বাসীকে বড় চমক দিয়েছিলেন একজন মহিলাকে পুরো প্রশাসকের দায়িত্ব দিয়ে , কিন্তু আরো বড় চমক অপেক্ষা করছিল বোলপুর বাসীর জন্য,মঙ্গলবার বিকেলে বোলপুর পুরসভার মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বভারতীর প্রাক্তনঅধ্যাপিকা এবং উপাচার্য সবুজ কলি সেন। গুরু দায়িত্ব পেয়ে অত্যন্ত আপ্লুত সবুজকলি সেন , তিনি জানিয়েছেন শান্তিনিকেতন তার জন্মস্থান না হলেও শান্তিনিকেতনই তার জীবনের মূল্যবান ভূমি। এখানেই তিনি দীর্ঘ সময় বিশ্বভারতীতে অধ্যাপনা করেছেন।
পরে বিশ্বভারতীর উপাচার্য পদে বসার সৌভাগ্য তিনি অর্জন করেছেন। সময় এসেছে শান্তিনিকেতন তথা বোলপুরের মানুষকে এবার ভালো কিছু ফিরিয়ে দেওয়ার। তিনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের জন্য কাজ করার বড় সুযোগ তিনি করে দিয়েছেন। বোলপুর শহরের জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে , প্রত্যেকের সহযোগিতা নিয়ে সেই পরিকল্পনা সফল করার দিকে এগিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য হবে। পুরসভার প্রশাসক পর্ণা ঘোষ জানিয়েছেন , ওনাকে আমরা পৌরসভার মুখ্য প্রশাসক পদে নিয়ে আসলাম , বোলপুর পৌরসভার পক্ষ থেকে এদিকে এককথায় আবদার করেই মুখ্য উপদেষ্টা পদ নেবার জন্য আহ্বান করা হয়েছিলো। উনি খুব খুশি হয়ে সম্মতি দিয়ে গ্রহণ করেছেন পুরসভার আবদার।

Post a Comment