দার্জিলিং জেলা সমতলের নেতৃত্বদের বুথ ভিত্তিক হারের কারন অনুসন্ধানের নির্দেশ মন্ত্রী অরূপ বিশ্বাসের
দি নিউজ লায়ন; দার্জিলিং জেলা সমতলের নেতৃত্বদের বুথ ভিত্তিক হারের কারন অনুসন্ধানের নির্দেশ মন্ত্রী অরূপ বিশ্বাসের। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে শিলিগুড়িতে সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয় নিয়ে দলের অভিভাবক গৌতম দেব থেকে জেলা সভাপতি ও কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন তিনি। জেলা কোর কমিটি সদস্য নিখিল সাহানি ও আরো এক দুজনের সঙ্গে আলাদা করে কথা বলেন মন্ত্রী।
জেলা সভাপতি রঞ্জন সরকারের সঙ্গে নিখিল সাহানি সহ বেশ কিছু নেতাদের মধ্যে যে বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা তৈরী হচ্ছে তা বুঝতে পেরে আলাদা করে শিলগুড়ির দলের কিছু নেতৃত্বদের ডেকে পাঠানো হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। তাদের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ আলোচনা করেন মন্ত্রী। ঘাস ফুল শিবিরের নেতারা জানাচ্ছেন বুথ ভিত্তিক ফল বিশ্লেষনের দলের ভেতর থেকে গদ্দারদের চিহ্নিতকরন করে বের করে আনার নির্দেশ দেওয়া হয়েছে নেতৃত্বদের।
কারন রাজ্যের ব্যতিক্রমী শিলিগুড়ির চার বিধানসভায় তৃণমূলের যে ফল হয়েছে তা দলের ভেতরে থেকেই একটা বড় অংশ বিজেপির কোটে বল এগিয়ে দেওয়ার কাজ করেছে বলে জলের মতোই পরিষ্কার রাজ্য নেতৃত্বদের কাছে। শুধু ছোট বড় মাঝারি নেতারা নয় বুথ ভিত্তিক টার্গেট বেঁধেই একদল এই কাজ করেছে বলেই পরিসংখ্যানের সমীক্ষায় সাফ রাজ্য নেতৃত্ব। তারসঙ্গে জেলা সভাপতি পদাসীন রঞ্জন সরকারের সঙ্গে বিরোধিতায় কাজ করেছে একটা বড় অংশ। শিলিগুড়ির নেতৃত্বদের সঙ্গে বৈঠকে সে ইঙ্গিতও স্পষ্ট করা হয়েছে বলে দলীয় সূত্রের খবর। শিলিগুড়িতে দুই দফায় বৈঠকে দ্রুত দলের সমতলে জেলা কমিটির বিরাট রদবদলের খোলামেলা আভাস দিয়েছেন মন্ত্ৰী অরূপ বিশ্বাস বলেও জানাচ্ছেন শহরের তৃনমূল নেতারা।

Post a Comment