গড়বেতায় ৫০ টি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন - The News Lion

গড়বেতায় ৫০ টি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন


দি নিউজ লায়ন;   মঙ্গলবার বিকেলে গড়বেতা ১ নম্বর ব্লকের তিন নম্বর বড়মুড়া অঞ্চলের তিলবেরিয়া গ্রামের লায়েকপাড়া এলাকায় ৫০ টি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গড়বেতা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের সভাপতি হাবিবুর সেখ সহ অন্যান্য তৃণমূল নেতারা।


প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে বিজেপির ভাঙ্গন অব্যাহত রয়েছে। প্রতিদিন বিজেপি ছেড়ে দলে দলে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। যার ফলে আগামী দিনে বিজেপি কে দূরবীন দিয়ে খুঁজে দেখতে হবে বলে জানান তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লকের সভাপতি সেবাব্রত ঘোষ। 


তিনি বলেন আগামী দিনে আরও অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে আমাদের কাছে আবেদন করেছেন। জেলা নেতৃত্বর সাথে কথা বলে তাদের আমরা দলে নেওয়ার কথা ঘোষণা করবো। যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে বিজেপি কর্মীরা যোগদান করছে তাতে আগামী দিনে গড়বেতা এলাকায় বিজেপি বলে কোন কিছুই থাকবেনা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.