রান্নার গ্যাসে অগ্নিদগ্ধ নদীয়ার এক গৃহবধূ - The News Lion

রান্নার গ্যাসে অগ্নিদগ্ধ নদীয়ার এক গৃহবধূ


দি নিউজ লায়ন;    রবিবার সকালে গ্যাসে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে চাপড়া থানা হাতিশালা গ্রামে।  অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পেয়ে প্রাথমিকভাবে বাড়িতেই বাড়ির লোকজন আগুন নেভানোর পর তাকে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। 


তার অবস্থা গুরুতর থাকার কারণে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিবার সূত্রে খবর রবিবার সকালে রান্না করার সময় গ্যাসে বিপত্তি ঘটে আগুন লেগে যায় ওই গৃহবধূর গায়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.