পায়রা ডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিচায়িকার - The News Lion

পায়রা ডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিচায়িকার

 


দি নিউজ লায়ন;    নদীয়ার পায়রা ডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিচায়িকার। নাম কাকলী মুহুরী। ঘটনার বিবরণে প্রকাশ পায়রাডাঙ্গা বাজার পাড়ায় কাকলি মুহুরী জয়া দাস নামে একজনের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। আজ সকালে তিনি প্রতিদিনের মতো  আজও কাজ করতে যান।সেখানেই টিউবয়েলে জল তুলতে গিয়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি।


সঙ্গে সঙ্গে তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।মৃত কাকলী মুহুরীর বাড়ি রানাঘাট থানার শিবপুরে।কাকলী মুহুরীর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.