শিয়রে ঝুলছে ১৬টিরও বেশি চুরির মামলা, অবশেষে পাকড়াও চোরের দল - The News Lion

শিয়রে ঝুলছে ১৬টিরও বেশি চুরির মামলা, অবশেষে পাকড়াও চোরের দল

 


দি নিউজ লায়ন;   শিয়রে ঝুলছে ১৬টিরও বেশি চুরির মামলা, অবশেষে চোরের দল পাকড়াও হাওড়া সিটি পুলিশের হাতে। গত ৯ জুন হাওড়ার সাঁকরাইল থানায় অভিযান ঘোষ নামের এক ব্যক্তি চুরির অভিযোগ করেন। তাঁর বাড়ি থেকে  থেকে প্রায় ২০০ গ্রাম সোনার গয়না চুরি যায় বলে অভিযোগ।অভিযোগ পেয়েই  হাওড়া সিটি পুলিশ তদন্তে নামে। 


প্রাথমিক তদন্তে উঠে আসে সৌমাল্য চৌধুরী এবং তার সঙ্গী প্রকাশ শাসমলের নাম। বেশ কিছু সূত্র হাতে পাওয়ার পর এই এদের দুজনকেই পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়। এদের জেরা করে পুলিশ জানতে পারে চোরাই গয়নাগুলি বিক্রি করা হয়েছে মাধব সামন্ত নামের এক রিসিভারের কাছে। এরপর পুলিশ তাকেও গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি করা সমস্ত গয়নাপত্র।


 এদের ম্যারাথন জেরা করে জানতে পারা যায় হাওড়া সিটি পুলিশ এলাকার আচার্য জগদীশচন্দ্র বোস থানা, বালি থানা, জগাছা থানা এলাকায় মোট ছ'টি চুরির মামলায় এরা অভিযুক্ত। শুধু তাই নয়, তারা সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত করেছে আসানসোলে। তাদের নামে আসানসোলে প্রায় ১৬টি চুরির কেস রয়েছে। তাদের চুরির পদ্ধতিও একই রকম। তারা আগের সমস্ত চুরি একইভাবে করেছিল বলে রবিবার সকালে এক সাংবাদিক বৈঠক করে হাওড়া সিটি পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.