আর্থিক অনটনে তাঁত শ্রমিকের আত্মহত্যা
দি নিউজ লায়ন; শান্তিপুর সুত্রাগড় দক্ষিণপাড়া ভদ্রকালী তলা এলাকায় কার্যত লকডাউনে আর্থিক অনটনের কারণে মানসিক অবসাদে তাঁত ঘরের ভেতরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক তাঁত শ্রমিক। পরিবারের কাছ থেকে জানা যায় ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ পেশায় তাঁত শ্রমিকের কাজ করতেন। নিজের বাড়িতেই দুটি যন্ত্রচালিত তাঁত চালাতেন দীর্ঘ লকডাউনের মধ্যে তাঁতের শাড়ি বিক্রি না থাকায় বন্ধ হয়ে যায় তাঁত দুটি।
এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ওই যন্ত্রচালিত তাঁত দুটি চালিয়ে কোনরকমে সংসার চালাতেন। এরপর আবারো কার্যত লকডাউন শুরু হওয়ায় আর্থিক সংকটে পড়ে বিশ্বনাথ ঘোষ এর পরিবার। রোজগার না থাকায় বাড়ির ছেলে মেয়েদের কিভাবে অন্য যোগাবেন এই নিয়ে দিনদিন মানসিক অবসাদে ভোগেন তিনি। বুধবার সকাল 7:30 নাগাদ বাড়ির তাঁত ঘরের মধ্যেই বছর পঞ্চাশের বিশ্বনাথ ঘোষ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন, পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানার ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

Post a Comment