হাওড়ায় বহুতলে আগুন - The News Lion

হাওড়ায় বহুতলে আগুন

 


দি নিউজ লায়ন;  বুধবার বিকেলে হাওড়ার নেতাজি সুভাষ রোডের একটি বহুতল আবাসনের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। ইলেকট্রিক মিটার বক্স থেকেই প্রথমে আগুনের ধোঁয়া বেরতে দেখা যায়। স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসেন। বাসিন্দাদের দ্রুত ফ্ল্যাটের বাইরে বের করে আনা হয়। দমকলের একটি ইঞ্জিন সেখানে আসে। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


 বড়সড় ঘটনার হাত থেকে বেঁচে যান সকলে। বাসিন্দাদের অভিযোগ, ফ্ল্যাটের মালিক গ্রাউন্ড ফ্লোরটিকে বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে রেখেছেন। নিয়ম বহির্ভূতভাবে সেখানে বেশি লোডের ইলেকট্রিক ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। দমকলের স্টেশন অফিসার জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা দেখেই তদন্ত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.