স্টাফ স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো এক যুবকের - The News Lion

স্টাফ স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো এক যুবকের

 


দি নিউজ লায়ন;    দীর্ঘদিন কেন বন্ধ থাকায় উদাসীন অনেকেই ! আর তারই চরম খেসারত দিতে হলো আজ।নদিয়ার বেথুয়াডহরি রেল গেটের কাছে ট্রেনের ধাক্কায় মৃত এক ব্যক্তির। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বীরপুর রেল গেটের কাছে । 


সরকারি কর্মচরীদের জন্য যে স্টাফ ট্রেন যাচ্ছিল কলকাতার দিকে সেই সময় রেল গেটের কাছে  আপরিচত মাঝ বয়সী ঐ  ব্যক্তি গেট পার হতে গিয়ে ধাক্কা খায় ট্রেনে। সেখানে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে স্থানীয় সূত্র খবর ।এরফলে বেশ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানজট তৈরী  হয়। পরে রেল পুলিশ ও নাকাশিপাড়া পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছনোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.