টোটোর ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হল দুই যুবক - The News Lion

টোটোর ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হল দুই যুবক

 


দি নিউজ লায়ন;  বর্ধমানের বিধানপল্লী এলাকায় টোটোর ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হল দুই যুবক। বিদুৎতের খুঁটিতে বেঁধে চলল ব্যাপক মারধর। ঘটনাটি ঘটেছে র। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি যাচ্ছিল টোটোর ব্যাটারি। তবে চোর ধরা পড়ছিল না। গতকাল রাতে পুরসভার ১০নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকার সুজয় রায় নামে এক ব্যাক্তির বাড়িতে টোটোর ব্যাটারি চুরি করতে যায় দুই চোর।


 ব্যাটারি খোলার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় টোটোর চালকের। সে চোরদের পিছনে ধাওয়া করে ধরে ফেলে একজনকে। পরে তার মাধ্যমে আরও একজনকে ধরে এলাকার মানুষজন। এলাকায় এর আগেও অনেকবার টোটোর ব্যাটারি চুরি হয়েছে। অভিযোগ, চোরেদের ধরে পোষ্টে বেঁধে রেখে চলে এলোপাথাড়ি মারধর। সুজয় বাবু সাংবাদিকদের জানান, রাতে ব্যাটারি খোলার আওয়াজ পেতেই উঠে পড়ি। তারপর চোরের পিছনে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করে তাকে ধরা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.