বজ্রপাতে মৃত পরিবারের পাশে অভিষেক ব্যানার্জি - The News Lion

বজ্রপাতে মৃত পরিবারের পাশে অভিষেক ব্যানার্জি

 


দি নিউজ লায়ন; বজ্রপাতে মৃত পরিবারের পাশে অভিষেক ব্যানার্জি।  বুধবার ঝটিকা সফরে কলকাতার বেহালা ফ্লায়িং ক্লাবের হেলিপ্যাডে করে মুর্শিদাবাদে এসে পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। সঙ্গে উপস্থিত থাকেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান, উদ্যান ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা, রাণীনগরের বিধায়ক সৌমিক হোসেন সহ দলীয় নেতৃত্ব।শুরুতেই তিনি হেলিকপ্টারে করে প্রথমে বহরমপুরে অবতীর্ণ হন। এখান থেকে সোজা প্রথমে চলে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বহরমপুর এর হঠাৎ কলোনি মনিন্দ্র নগরে বজ্রাঘাতে  মৃত প্রলহাদ মুরারির বাড়ি।


 পরে সেখান থেকে যান পার্শ্ববর্তী বানজাটিয়া এলাকার অপর বজ্রপাতে মৃত অভিজিৎ বিশ্বাস এর বাড়ি।সেখানে গিয়ে উভয়ের বাড়িতেই দীর্ঘক্ষণ সময় কাটান তিনি। পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য ১লক্ষ টাকা করে তুলে দেন অভিষেক বাবু।মৃত প্রহ্লাদ বাবুর দুই ছেলে এদিন অভিষেককে হাতের কাছে পেয়ে তাদের দাবি-দাওয়া জানান।সেই সঙ্গে পরিবারের তরফে চাকরির আবেদনও জানানো হয়। এরপর কপ্টারে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে তীব্র ভাষায় কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, ‘‘আমরা চেষ্টা করব যাতে সারা বছর মৃতদের পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। 


রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকবে।’’ পাশাপাশি, বিজেপে কে বহিরাগত খোঁচা দিয়ে দলীয় নেতাদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের প্রচারের সময় যাঁরা বাড়ি বাড়ি গিয়ে কলাপাতায় খাচ্ছিলেন, ২ মে ভোটের ফল প্রকাশের পরে তাঁদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা বলেছিলাম, ‘পরিযায়ী আশে পরিযায়ী যায়, বাংলা নিজের মেয়েকেই চায়’। প্রসঙ্গত, গত সোমবার বিকেলে বৃষ্টির সঙ্গে দফায় দফায় বজ্রপাতে মুর্শিদাবাদে চাষের জমিতে চাষ করা কালীন ও আম বাগানের আম কুড়াতে গিয়ে রঘুনাথগঞ্জের মির্জাপুর এলাকায় মৃত্যু হল একই গ্রামের পরপর ৬জনের এই বজ্রপাতে গুরুতর জখম কমপক্ষে ১৫জন বলেই এলাকা সূত্রে জানা যায়। মৃতরা হল সাইনুল ইসলাম (২২), সুনীল মাল (৪০), বুদ্ধ দাস(৩০), খানদান শেখ (৩০), সূর্য কর্মকার (২২) ও মিরাজুল সেখ (২০)। গুরুতর জখম দের মধ্যে রয়েছে মুকুল শেখ, রমজান শেখ, সুমন শেখ ,আকাশ শেখ ও অন্যান্য । এদিন অভিষেক মৃত এই সকল পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। উপস্থিত থাকেন রঘুনাথগঞ্জ এর স্থানীয় বিধায়ক তথা বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজামান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.