ইয়াসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করলেন বাসন্তী বিধায়ক
দি নিউজ লায়ন; বাসন্তী ব্লকের উত্তর মোকামবেড়িয়া অঞ্চলের হাড়ভাঙ্গি গ্রামে এন্টালির বিধায়ক স্বর্ণ কমল সাহা,পৌর সমন্বয়ক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সন্দীপন সাহা,বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডলের সহযোগিতায় এবং কলকাতা ট্যাংরা পূর্বাঞ্চল প্রভাতি সংঘের পরিচালনায় ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত ৩০০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয়।
এদিন ইয়াসে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় চাল,ডাল,আলু, পেঁয়াজ, সরষের তেল,মুড়ি, পানীয় জলের বোতল,মাস্ক, স্যানিটাইজার, ন্যাপকিন, ঔষধ সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী।ফলে বিধায়ক শ্যামল মন্ডলের কাজে খুশি ঘূর্ণিঝড়ে ইয়াসের ক্ষতিগ্রস্তরা।বিধায়ক শ্যামল মন্ডল বলেন ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে বাসন্তী বিধানসভা কেন্দ্রে প্রায় এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ১৬.০১ কিলো মিটার নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।তবে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।এদিন ইয়াসে ক্ষতিগ্রস্ত ৩০০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

Post a Comment