কোভিড মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতরের পাশে দাঁড়াতে উদ্যোগী হাওড়া জেলা পরিষদ - The News Lion

কোভিড মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতরের পাশে দাঁড়াতে উদ্যোগী হাওড়া জেলা পরিষদ


দি নিউজ লায়ন;  সূত্রের খবর কোভিড মোকাবিলায় হাওড়া জেলা পরিষদ তাদের নিজেস্ব তহবিল থেকে অক্সিজেন কনসেনট্রেট সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস স্বাস্থ্য দপ্তরকে দেবে। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর প্রাথমিকভাবে তারা ৭০টি অক্সিজেন কন্সেন্ট্রেটর, থার্মাল গান, পালস অক্সিমিটার সহ বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত যন্ত্রপাতি দেবে। এর মধ্যে অক্সিজেন কনসেনট্রেট মূলত যেসব হাসপাতালে অক্সিজেন এর সমস্যা রয়েছে সেই সব হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটরগুলো দেওয়া হবে। 


এছাড়া আশা কর্মীদের কাজের সুবিধার্থে দেওয়া হবে থার্মাল গান এবং পালস্ অক্সিমিটার। যাতে তারা করোনা রোগীদের বা করোনা উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের রক্তে অক্সিজেনের মাত্রা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। তাদের অক্সিজেন লেভেল কম থাকলে যাতে তাদের দ্রুত হাসপাতালে পাঠাতে পারে। হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ সৃষ্টিধর ঘোষ বলেন, প্রাথমিকভাবে আমরা ৭০টি অক্সিজেন কনসেনট্রেট এছাড়া কয়েক হাজার পালস্ অক্সিমিটার ও থার্মাল গান দেব। 


প্রসঙ্গত রাজ্যের জন স্বাস্থ্যমন্ত্রী পুলক রায় গত কয়েকদিন ধরে হাওড়ার গ্রামীণ এলাকার বেশ কয়েকটি ব্লকে এই পালস্ অক্সিমিটার দিয়েছেন আশা কর্মীদের। এছাড়া আরও যে ব্লকগুলো বাকি রয়েছে সেগুলোতেও আমরা এই সরঞ্জামগুলো দেবো। টেন্ডার প্রক্রিয়া চলছে। সেটা শেষ হয়ে গেলেই আমরা তা স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেবো। এছাড়া জেলা পরিষদের পরিকল্পনা রয়েছে এম্বুল্যান্স, শববাহী গাড়ি দেওয়ার। সৃষ্টিধর ঘোষ আরো বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে হাওড়ার গ্রামীণ এলাকায় একটি ইলেকট্রিক চুল্লি তৈরি করার সে বিষয়টা নিয়ে আমরা তৎপর রয়েছি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.