আইনের দ্বারস্থ হলেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক
দি নিউজ লায়ন; সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করাকে কেন্দ্র করে আইনের দ্বারস্থ হলেন রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোষলদেব বন্দ্যোপাধ্যায় কে ট্যাগ করে এক শ্রেণীর মানুষ সামাজিক মাধ্যমে পোস্ট করছিলেন।
এই বিষয়ে তিনি বার বার আপত্তি জানালেও তাঁরা তা গ্রাহ্য করে নি।এরপরই রানাঘাট পৌরসভার মুখ্য পৌর প্রশাসক আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।এবং তিনি রানাঘাট থানার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করছেন। এই ঘটনার পেছনে তিনি বিরোধী দলের চক্রান্ত দেখতে পাচ্ছেন।এই ঘটনায় রানাঘাট জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

Post a Comment