উঁচু বরফে ঢাকা জায়গায় লড়াইয়ের জন্য নয়া সেনাবাহিনী বানাচ্ছে চিন - The News Lion

উঁচু বরফে ঢাকা জায়গায় লড়াইয়ের জন্য নয়া সেনাবাহিনী বানাচ্ছে চিন


দি নিউজ লায়ন;   উঁচু বরফে ঢাকা জায়গায় লড়াইয়ের জন্য নয়া সেনাবাহিনী বানাচ্ছে চিন। এই নতুন সেনাবাহিনীর নাম 'মিমাং চেতন' রেখেছে চিন। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর লাদাখ, সিকিম সহ ভারত-চিন হিমালয়ান রেঞ্জের উঁচু শীতল বরফে ঢাকা জায়গায় নিজেদের মানিয়ে নিতে এরকম লোকজনকে এই নতুন সেনাবাহিনীর জন্য বেছে নিয়েছে চিন৷ 


মূলত তীব্বতের যুবকদের এই সেনাবাহিনী তেরি করছে চিন৷ তীব্বতের জলবায়ু ও পরিবেশের সঙ্গে অনেকটাই মিল রয়েছে লাদাখ, সিকিমের বরফে ঢাকা সীমান্ত এলাকাগুলির৷ এই সুবিধাকে কাজে লাগিয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে এই সেনাবাহিনী তৈরি করছে চিন৷ চিনা পাবলিক লিবারেশন আর্মি এই যুবকদের ট্রেনিং দিচ্ছে৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.