বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার বিশেষ উদ্যোগ - The News Lion

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার বিশেষ উদ্যোগ

 


দি নিউজ লায়ন;  করোনার তৃতীয় ঢেউ এলে শিশুরাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা নিয়েছে। পরিকাঠামোর পাশাপাশি চিকিৎসকদের বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে পরিস্থিতি মোকাবিলায়। চিকিৎসকরা সাংবাদিকদের জানান, শিশুদের টিকার ট্রায়াল সবে শুরু হয়েছে। ফলে তারা ভ্যাকসিনের বাইরে। এই অবস্থায় তৃতীয় ঢেউ এলে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশী হবে। সব দিক বিবেচনা করে, ইতিমধ্যেই হাসপাতালে ৪০ শয্যার শিশু কোভিড ওয়ার্ড খোলা হয়েছে।


 প্রয়োজনে ওয়ার্ডে বেডের সংখ্যা আরও বাড়ানো হতে পারে জানানো হয়েছে বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। শুধুমাত্র কোভিডের চিকিৎসার জন্য শিশু ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীর ব্যবস্থাও করা হয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বেশি সংখ্যায় ভেন্টিলেটারের ব্যবস্থা করা হচ্ছে। ভেন্টিলেটার অপারেট করার জন্য ৩ জুনিয়র চিকিৎসকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কোভিড আক্রান্ত শিশুদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে প্রতি ঘন্টায় রিপোর্টিং ব্যবস্থা করা হয়েছে। 


শিশুদের শ্বাসকষ্ট দেখা দিলে যাতে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ মেলে তারও ব্যবস্থা রাখা হচ্ছে। বর্ধমান হাসপাতালের এই ব্যবস্থাপনায় খুশী জেলার বাসিন্দারা।  পাশাপাশি  শিশুদের এই কোভিড ওয়ার্ডে আরও বেডের সংখ্যা বাড়ানোর আবেদন জানান তারা। শিশু বিভাগের প্রধান ও কোভিড সংক্রান্ত নোডাল অফিসার ডাঃ কৌস্তভ নায়েক বলেন,এখন শিশু ভর্তি হওয়া মাত্র কোভিড পরীক্ষা করানো হচ্ছে। এখন কোভিড আক্রান্ত ৫টি শিশু চিকিৎসাধীন রয়েছে। এপর্যন্ত ৩৬টি শিশুকে কোভিড থেকে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে। তিনি আরো জানান, বর্ধমান হাসপাতালে বর্তমানে শিশু ওয়ার্ডে ১৪টি ভেন্টিলেটার রয়েছে। ৪০টি কোভিড বেড করা হয়েছে। ওয়ার্ড পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হাই ফ্লো ন্যাসাল অক্সিজেনের ব্যবস্থা রাখা হচ্ছে। এটি একটি নতুন ব্যবস্থা। যা সাধারণত আইসিইউয়ে থাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.