দুটি গাড়ির রেষারেষিতে জখম হলেন ২ বাইক আরোহী - The News Lion

দুটি গাড়ির রেষারেষিতে জখম হলেন ২ বাইক আরোহী

 


দি নিউজ লায়ন;  বুধবার সকালে  হাওড়া থেকে ধুলোগোড়ের দিকে যাওয়ার পথে দুটি গাড়ির রেষারেষিতে জখম হলেন ২ বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁতরাগাছির কাছে দুটি গাড়ি হাওড়ার দিক থেকে   রেষারেষি করে ধুলাগোড়ের দিকে যাচ্ছিল।


 সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে বাইকটিতে। সেই বাইক নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে একটি ডিভাইডারে। বাইক আরোহীরা ছিটকে পড়েন রাস্তার উপরে। এদিকে, সাঁতরাগাছিতে কর্মরত ট্রাফিক পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন। ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। তাদের দুজনেরই পায়ে গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.