ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে এক রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে ৬১ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ - The News Lion

ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে এক রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে ৬১ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়ন;   ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে এক রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে  ৬১ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নদিয়ার রানাঘাট থানার নিউ সিআরই-র। জানা যায়, মোহন মান্ডি নামে বছর পঞ্চান্ন-র এক রেলকর্মীকে ২১ জুন বেলা ১১ টা নাগাদ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রানাঘাট শাখার ব্যাঙ্ক ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করে। ওই রেলকর্মীর এটিএম কার্ডের এক্সপায়ার ডেট জানতে চাওয়া হয়।


 একই সঙ্গে তার এটিএম কার্ড বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখানো হয়। কথার জালে ওই রেল কর্মীর কাছ থেকে এটিএম কার্ডের নাম্বার জেনে নেয়। বিকেলের পর থেকে আজ সকাল পর্যন্ত তিন দফায় মোট ৬১ হাজার টাকা ওই রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে এটিএম কার্ডটি বর্তমানে ব্লক করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.