গোয়ালমারাতে পুলিশের উদ্যোগে নাকা চেকিং
দি নিউজ লায়ন; করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের গোয়ালমারা এলাকাকে হাই রেস্ট্রিকশন জোন হিসেবে ঘোষণা করেছে ।তাই গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার পুলিশ গোয়ালমারা এলাকায় মঙ্গলবার দিনভর নাকা চেকিং এর কাজ করে। হাই রেস্ট্রিকশন জোন ঘোষণার পর ওই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে । পুলিশের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয় ।
সেই সঙ্গে প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। যে সকল বাইক আরোহী মুখে মাস্ক ব্যবহার না করে বাইক নিয়ে যাতায়াত করছিল তাদের দাঁড় করিয়ে মাস্ক পরতে বলা হয়। মাস্ক ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে ওই এলাকার সর্বস্তরের বাসিন্দাদের রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলার আবেদন জানানো হয়। বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি এর নেতৃত্বে পুলিশকর্মীরা নাকা চেকিংয়ের কাজ করেন। বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি বলেন করোনা নিয়ে মানুষকে সচেতন করতে এবং রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলার জন্য এই নাকা চেকিং কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। বেলিয়াবেড়া থানার পুলিশের এই উদ্যোগে খুশি গোয়ালমারা এলাকার বাসিন্দারা।

Post a Comment